খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করবে খেলাফত মজলিস। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হবে। সোমবার (০২ ফেব্রুয়ারি) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের পক্ষ থেকে মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রণীত এই ইশতেহারে দেশ পরিচালনার নীতি, ইসলামভিত্তিক ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠনের রূপরেখা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খেলাফত মজলিসের অবস্থান স্পষ্ট করা হবে বলে জানা গেছে।

খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করবে খেলাফত মজলিস। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হবে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের পক্ষ থেকে মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রণীত এই ইশতেহারে দেশ পরিচালনার নীতি, ইসলামভিত্তিক ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠনের রূপরেখা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খেলাফত মজলিসের অবস্থান স্পষ্ট করা হবে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow