খেলাফত মজলিসের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে ১১ দলীয় জোটের শরিক দল হিসেবে অংশ নিচ্ছে খেলাফত মজলিস। এবারের নির্বাচনে দলের শীর্ষ নেতাদের মধ্যে কে কোন এলাকায় ভোট দেবেন, কালবেলাকে বিস্তারিত জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জ-০২ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি স্থানীয় বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হবিগঞ্জ-০৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা-০৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি রূপসা কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমির ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি

খেলাফত মজলিসের শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচনে ১১ দলীয় জোটের শরিক দল হিসেবে অংশ নিচ্ছে খেলাফত মজলিস। এবারের নির্বাচনে দলের শীর্ষ নেতাদের মধ্যে কে কোন এলাকায় ভোট দেবেন, কালবেলাকে বিস্তারিত জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ হবিগঞ্জ-০২ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি স্থানীয় বানিয়াচং গরিব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হবিগঞ্জ-০৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি মাধবপুর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা-০৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি রূপসা কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নায়েবে আমির ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এ ছাড়াও নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়া শহরের জি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বরগুনা বদরখালী কাহার মুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মুহাম্মদ মুনতাসির আলী সিলেট বিশ্বনাথে, এবিএম সিরাজুল মামুন নারায়ণগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ফেনী চাড়িপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র, অধ্যাপক মো. আবদুল জলিল রাজধানীর আহমদবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে এবং নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই।

তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটার উপস্থিতি প্রসঙ্গে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচনে ভোটের হার ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে বলে আমার ধারণা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow