খেলার মাঠে মাদক কারবার ও বখাটের আড্ডা বন্ধে হস্তক্ষেপ চান নিলোফার মনি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের পার্ক ও খেলার মাঠগুলোতে মাদক কারবার, হকারদের উৎপাত এবং বখাটেদের আড্ডা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সংরক্ষিত নারী আসনের (ঢাকা–১০) সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিনে ৭১ বিধির আওতায় জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট একটি নোটিশ উত্থাপন করেন তিনি। এতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নিলোফার চৌধুরী মনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের পার্ক ও খেলার মাঠ একসময় শিশু-কিশোরদের খেলাধুলা, দৌড়ঝাঁপ এবং প্রাপ্তবয়স্কদের অবসর কাটানোর নিরাপদ স্থান ছিল। কিন্তু বর্তমানে এসব জায়গায় মাদক কারবার, হকারদের উৎপাত এবং বখাটেদের আড্ডা বেড়ে গেছে। কোথাও দখলদারত্ব, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহারের কারণে এসব স্থানের স্বাভাবিক সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা নষ্ট হচ্ছে। ইট-পাথরের এই নগরে মানুষ এখন বাধ্য হয়ে মোবাইলের পর্দায় আশ্রয় খুঁজছে। তিনি বলেন, পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য আর নিরাপদ নেই। এসব

খেলার মাঠে মাদক কারবার ও বখাটের আড্ডা বন্ধে হস্তক্ষেপ চান নিলোফার মনি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের পার্ক ও খেলার মাঠগুলোতে মাদক কারবার, হকারদের উৎপাত এবং বখাটেদের আড্ডা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সংরক্ষিত নারী আসনের (ঢাকা–১০) সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) দ্বিতীয় দিনে ৭১ বিধির আওতায় জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট একটি নোটিশ উত্থাপন করেন তিনি। এতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের পার্ক ও খেলার মাঠ একসময় শিশু-কিশোরদের খেলাধুলা, দৌড়ঝাঁপ এবং প্রাপ্তবয়স্কদের অবসর কাটানোর নিরাপদ স্থান ছিল। কিন্তু বর্তমানে এসব জায়গায় মাদক কারবার, হকারদের উৎপাত এবং বখাটেদের আড্ডা বেড়ে গেছে। কোথাও দখলদারত্ব, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহারের কারণে এসব স্থানের স্বাভাবিক সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা নষ্ট হচ্ছে। ইট-পাথরের এই নগরে মানুষ এখন বাধ্য হয়ে মোবাইলের পর্দায় আশ্রয় খুঁজছে।

তিনি বলেন, পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য আর নিরাপদ নেই। এসব স্থানকে মাদকসেবী ও অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব শহর কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

রাজধানী ঢাকার দুই সিটিসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ, পার্ক উদ্ধার ও মাদকসেবীদের কবল থেকে মুক্ত করতে নোটিশে আরও বলা হয়, দীর্ঘদিন বিগত সরকার ক্ষমতায় থেকে খেলার মাঠ ও পার্কগুলো নিজেদের সম্পদ ভেবে ভাড়া খেয়েছে। খেলার মাঠ পার্কের বড় অংশই জনসাধারণের হাতছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মাঠ আছে ব্যবহার করা যায় না। কোথাও পার্ক আছে তা মাদকসেবী ও বখাটেদের নিয়ন্ত্রণে। একসময় বিকেলের মাঠ ছিল শহরে শৈশবের অবিচ্ছেদ্য অংশ।

ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় কাটতো শিশুদের সময়। খেলার মাঠ ও পার্ককে শুধু বিনোদনের জায়গা নয়, বরং নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা যায়। বিষয়টি অতীব জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow