খেলার সময় পুকুরে ডুবে প্রাণ গেলো আড়াই বছরের শিশুর

ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুরে ডুবে মো. ইব্রাহীম খলিল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহীম ওই এলাকার ইকবাল হোসেনের ছেলে। শিশুটির চাচা জামাল উদ্দিন জানান, বুধবার বিকেলে বাড়ির সামনে অন্যদের সঙ্গে খেলছিল ইব্রাহীম। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি ঘরের পাশের পুকুরে চলে যায়। কোনো সাড়া-শব্দ না পেয়ে তাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন। এসময় পুকুরঘাটে গেলে শিশুটিকে পানিতে ভাসতে দেখে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার মো. আবদুল কুদ্দুস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।’ আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

খেলার সময় পুকুরে ডুবে প্রাণ গেলো আড়াই বছরের শিশুর

ফেনীর সোনাগাজী উপজেলায় পুকুরে ডুবে মো. ইব্রাহীম খলিল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহীম ওই এলাকার ইকবাল হোসেনের ছেলে।

শিশুটির চাচা জামাল উদ্দিন জানান, বুধবার বিকেলে বাড়ির সামনে অন্যদের সঙ্গে খেলছিল ইব্রাহীম। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি ঘরের পাশের পুকুরে চলে যায়। কোনো সাড়া-শব্দ না পেয়ে তাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন। এসময় পুকুরঘাটে গেলে শিশুটিকে পানিতে ভাসতে দেখে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার মো. আবদুল কুদ্দুস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।’

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow