খোলা মাঠে পড়েছিল বৃদ্ধের মরদেহ, গণপিটুনিতে হত্যার সন্দেহ পুলিশের

চট্টগ্রামের রাউজান উপজেলায় ৭০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুরপাড় এলাকার একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গরু চুরির সন্দেহে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। তবে এলাকাবাসীর কেউ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাঠে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, গরু চুরির সন্দেহে কিছু লোক ওই ব্যক্তিকে মারধর করে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এমআরএএইচ/এমকেআর

খোলা মাঠে পড়েছিল বৃদ্ধের মরদেহ, গণপিটুনিতে হত্যার সন্দেহ পুলিশের

চট্টগ্রামের রাউজান উপজেলায় ৭০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুরপাড় এলাকার একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গরু চুরির সন্দেহে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। তবে এলাকাবাসীর কেউ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাঠে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, গরু চুরির সন্দেহে কিছু লোক ওই ব্যক্তিকে মারধর করে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow