গণঅধিকার পরিষদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

রাঙামাটি সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করে তার প্রতি সকল ধরনের দলীয় সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছে গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদ (জিওপি) রাঙামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদ চিরকাল জনগণের অধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থান গ্রহণ করে এসেছে। আমরা সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি-উন্নয়নের পক্ষে সোচ্চার। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, রাঙামাটি সংসদীয় আসনে গণপরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ প্রার্থী এম এ বাশার দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক নিয়ম-নীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতার সম্পূর্ণ পরিপন্থি আচরণের লিপ্ত হয়েছেন।   এম এ বাশারের বিরুদ্ধে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সমন্বয়হীনতা, সাংগঠনিক নির্দেশনার প্রতি অবজ্ঞা, দলীয় স্বার্থে বিরুদ্ধাচরণের মাধ্যমে সংগঠনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি ও জনগণের

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

রাঙামাটি সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশারকে অবাঞ্ছিত ঘোষণা করে তার প্রতি সকল ধরনের দলীয় সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছে গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণঅধিকার পরিষদ (জিওপি) রাঙামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মো. তাইয়ুফ আজিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদ চিরকাল জনগণের অধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থান গ্রহণ করে এসেছে। আমরা সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি-উন্নয়নের পক্ষে সোচ্চার। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, রাঙামাটি সংসদীয় আসনে গণপরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ প্রার্থী এম এ বাশার দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক নিয়ম-নীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতার সম্পূর্ণ পরিপন্থি আচরণের লিপ্ত হয়েছেন।  

এম এ বাশারের বিরুদ্ধে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সমন্বয়হীনতা, সাংগঠনিক নির্দেশনার প্রতি অবজ্ঞা, দলীয় স্বার্থে বিরুদ্ধাচরণের মাধ্যমে সংগঠনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ আনা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগসমূহ প্রমাণ ও দলীয় তদন্তে সন্তোষজনক প্রমাণিত হওয়ায় গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সর্বসম্মত সিদ্ধান্তে এম এ বাশারকে রাঙামাটি জেলায় অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হলো। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ তার প্রতি সকল ধরনের সমর্থন উঠিয়ে নেওয়া হলো। 

এ বিষয়ে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী এম এ বাশার বলেন, দলের মধ্যে একটি গ্রুপ ষড়যন্ত্র করার জন্য এমনটা করেছে। আমি নির্বাচনের মাঠে রয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow