গণঅধিকারের আলোচিত নারী প্রার্থী পেলেন ৯ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারি ফলাফলে তিনটি কেন্দ্রে মাত্র ৯ ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে তিনি পেয়েছেন ৭ ভোট, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পাননি কোনো ভোট (০) এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ২ ভোট। বৃহস্পতিবার রাতে এসব কেন্দ্রের ফলাফল ঘোষণার পর এমন তথ্য জানা যায়। এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। তবে নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগও উত্থাপন করা হয়েছে।

গণঅধিকারের আলোচিত নারী প্রার্থী পেলেন ৯ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারি ফলাফলে তিনটি কেন্দ্রে মাত্র ৯ ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে তিনি পেয়েছেন ৭ ভোট, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পাননি কোনো ভোট (০) এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ২ ভোট। বৃহস্পতিবার রাতে এসব কেন্দ্রের ফলাফল ঘোষণার পর এমন তথ্য জানা যায়।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল। তবে নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগও উত্থাপন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow