গণঅভ্যুত্থান থেকে সব দলের শিক্ষা নেওয়া উচিত : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অসীম ক্ষমতার আত্ম অহংকার আর শক্তির দম্ভে বেপরোয়া হলে কী করুণ পরিণতি হয়, তা জুলাই গণঅভ্যুত্থান থেকে সব রাজনৈতিক দলের শিক্ষাগ্রহণ করা উচিত। তিনি বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় মনে করে গণভবনের এক কর্মকর্তার সাহায্যে বিএনপি, ভারতের সঙ্গে হাত মিলিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাইভার হামলা করছে। তারা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে বিতর্কিত করছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক ট্রার্মিনালে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সম্মিলিত নির্বাচনী জনসভার আয়োজন করেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা। মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত ৫৪ বছরে যেসব রাজনৈতিক দল দেশ শাসন করেছে, তারা নৈতিকতা, আদর্শ, চরিত্র, ইনসাফ, ন্যায় বিচার, দেশপ্রেম ও মানবিকথার সকল পরীক্ষায় ফেল করেছে। দেশ শাসনে তারা ব্যর্থ হয়েছে। তাই ব্যর্থ ও ফেল করা কোনো দলকে আর দেশ শাসন করার দায়িত্ব

গণঅভ্যুত্থান থেকে সব দলের শিক্ষা নেওয়া উচিত : গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অসীম ক্ষমতার আত্ম অহংকার আর শক্তির দম্ভে বেপরোয়া হলে কী করুণ পরিণতি হয়, তা জুলাই গণঅভ্যুত্থান থেকে সব রাজনৈতিক দলের শিক্ষাগ্রহণ করা উচিত। তিনি বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় মনে করে গণভবনের এক কর্মকর্তার সাহায্যে বিএনপি, ভারতের সঙ্গে হাত মিলিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাইভার হামলা করছে। তারা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে বিতর্কিত করছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক ট্রার্মিনালে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সম্মিলিত নির্বাচনী জনসভার আয়োজন করেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা। মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত ৫৪ বছরে যেসব রাজনৈতিক দল দেশ শাসন করেছে, তারা নৈতিকতা, আদর্শ, চরিত্র, ইনসাফ, ন্যায় বিচার, দেশপ্রেম ও মানবিকথার সকল পরীক্ষায় ফেল করেছে। দেশ শাসনে তারা ব্যর্থ হয়েছে। তাই ব্যর্থ ও ফেল করা কোনো দলকে আর দেশ শাসন করার দায়িত্ব জনগণ দেবে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনো দেশ শাসনের দায়িত্ব পায়নি। ধানের শীষ, নৌকা ও লাঙ্গলের পরীক্ষা জনগণ নিয়েছে। দাঁড়িপাল্লার পরীক্ষা নেয়নি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করে দেশ শাসন করার সুযোগ দেন। আমাদের একটি পরীক্ষা নেন। নিশ্চয়তা দিতে পারি, এমন এক নতুন রাষ্ট্র গড়ে তুলব, যেখান থেকে দুর্নীতির জঞ্জাল চিরতরে শেষ করে দেব। জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, আমরা রাষ্ট্রক্ষমতা পেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার উপরে ভিত্তি করে এমন এক সমন্নিত শিক্ষা ব্যবস্থা চালু করব, যাতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা থেকে তারুণ্যের শক্তিরা বেরিয়ে এসে উচ্চশিক্ষার প্রতিটি শাখায় সততা, নৈতিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে যাবে, যা সারা বিশ্বে দেশের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে সম্মানিত করবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড প্রদানের বিষয়ে তিনি বলেন, দেশে মানুষ আছে ১৮ কোটি আর তারা কার্ড দেবে ৫০ লাখ। মিথ্যা ও গুজব তৈরি করতে গেলে অবশ্যই ভুল হয়। তাই বিএনপির এসব ওয়াদা হলো শেখ হাসিনার ১০ টাকা কেজি চাল দেওয়ার মতো। তবে আমরা অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে সরকার গঠিত হবে, সে সরকার ৬০ বছরের উপরের মানুষ ও ৫ বছরের নিচের শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। আর গর্ভধারিণী মায়েদের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে সন্ত্রাসীদের গডফাদার উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামকে শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করে ছিল। আজ আমি নারায়ণগঞ্জে আসার সময় সে কথা মনে পড়ে যায়। আমরা ঠিকই নারায়ণগঞ্জে প্রবেশ করেছি অথচ তিনি নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়েছেন।  শেষে তিনি জেলার ৫টি আসনের ১১ দলীয় জোট প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মঈনুল হক সরকার, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী ডা. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনের জোট প্রার্থী খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন ও জোটের স্থানীয় নেতারা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow