গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো বিচারপতি ফিরে পেলেন বিচারিক ক্ষমতা
জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো বিচারপতি এস এম মনিরুজ্জামানকে পুনরায় বিচারিক দায়িত্বে ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে তিনি আবারও হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রকাশিত বেঞ্চ তালিকা অনুযায়ী, বিচারপতি এস এম মনিরুজ্জামানকে একটি ডিভিশন বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বেঞ্চে তার সঙ্গে থাকবেন বিচারপতি দিহিদার কবীর মাসুম। তারা রোববার থেকে যৌথভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল, যার মধ্যে এস এম মনিরুজ্জামানও ছিলেন। পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার বিরুদ্ধে তদন্তযোগ্য কোনো প্রমাণ পায়নি। ফলে ছুটিতে থাকা বিচারপতিদের মধ্যে তিনিই প্রথম দায়িত্বে ফিরে এলেন। উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী এস এম মনিরুজ্জামান পরবর্তীতে আইনপেশায় ভ্যাট ও কাস্টমস আইনে বিশেষজ্ঞ একজন সুপরিচিত আইনজীবী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পান।
জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো বিচারপতি এস এম মনিরুজ্জামানকে পুনরায় বিচারিক দায়িত্বে ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে তিনি আবারও হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রকাশিত বেঞ্চ তালিকা অনুযায়ী, বিচারপতি এস এম মনিরুজ্জামানকে একটি ডিভিশন বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বেঞ্চে তার সঙ্গে থাকবেন বিচারপতি দিহিদার কবীর মাসুম। তারা রোববার থেকে যৌথভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল, যার মধ্যে এস এম মনিরুজ্জামানও ছিলেন। পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার বিরুদ্ধে তদন্তযোগ্য কোনো প্রমাণ পায়নি। ফলে ছুটিতে থাকা বিচারপতিদের মধ্যে তিনিই প্রথম দায়িত্বে ফিরে এলেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী এস এম মনিরুজ্জামান পরবর্তীতে আইনপেশায় ভ্যাট ও কাস্টমস আইনে বিশেষজ্ঞ একজন সুপরিচিত আইনজীবী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পান।
What's Your Reaction?