গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দেশকে অস্থিতিশীল করা এবং গণতন্ত্র নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, বরং দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, বইটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব এবং ত্যাগের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছিলেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। তিনি আরও বলেন, বিএনপির পররাষ্ট্রনীতি অনুসরণ করেই বর্তমান সরকার কাজ করছে।  

গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

দেশকে অস্থিতিশীল করা এবং গণতন্ত্র নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়, বরং দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বইটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব এবং ত্যাগের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছিলেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপির পররাষ্ট্রনীতি অনুসরণ করেই বর্তমান সরকার কাজ করছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow