গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে আসন্ন ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী-২ (পলাশ) আসনের মেহেরপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।  ড. মঈন খান বলেন, ‘ছাত্র-জনতার ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। এই প্রেক্ষাপটে ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেক নারী। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কেবল পুরুষদের দিয়ে উন্নয়ন হবে আমি তা বিশ্বাস করি না।’ তিনি আরও বলেন, ‘মা-বোনদের প্রতি আমার অনুরোধ, ভোটের দিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে সবার আগে ভোটকেন্দ্রে যাবেন। নাস্তার চিন্তা পরে করবেন। আগে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, তারপর পরিবারের অন্য কাজ করবেন। বিএনপি সরকার গঠন করলে নারী অর্থনীতিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।’   নির্বাচনী সভায় ড. মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই কন্যা মাহরী

গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে আসন্ন ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী-২ (পলাশ) আসনের মেহেরপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।  ড. মঈন খান বলেন, ‘ছাত্র-জনতার ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। এই প্রেক্ষাপটে ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় অর্ধেক নারী। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কেবল পুরুষদের দিয়ে উন্নয়ন হবে আমি তা বিশ্বাস করি না।’ তিনি আরও বলেন, ‘মা-বোনদের প্রতি আমার অনুরোধ, ভোটের দিন ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে সবার আগে ভোটকেন্দ্রে যাবেন। নাস্তার চিন্তা পরে করবেন। আগে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, তারপর পরিবারের অন্য কাজ করবেন। বিএনপি সরকার গঠন করলে নারী অর্থনীতিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।’   নির্বাচনী সভায় ড. মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই কন্যা মাহরীন খান ও নাউশিন খান, ভগীরাথপুর এম এম কে ডাইং অ্যান্ড প্রিন্টিং ফিনিশিং মিলসের চেয়ারম্যান আলহাজ মো. লাল মিয়া মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আলহাজ আব্দুল মোমেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন (ভিপি মনির) এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ আব্দুল কাইয়ুম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow