গণতন্ত্র প্রতিষ্ঠায় একে অপরকে বিশ্বাস করতে হবে : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র হলো একটি আস্থার জায়গা, গণতন্ত্র প্রতিষ্ঠায় সঠিক দায়িত্ব পালন ও একে অপরকে বিশ্বাস করতে হবে। রোববার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব বলেন। চিফ হুইপ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, তা আপনাদের সংসদ এবং সংসদের বাইরে পালন করতে হবে। কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে সবাই জনগণের কল্যাণে কাজ করবে। কোন সমস্যা হলে প্রশাসনের দ্বারস্থ হবে, তবে কেউ আইন হাতে তুলে নেবেন না। জ্বালানি সংকট নিরসন প্রসঙ্গে নূরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী জ্বালানি সমস্যা সমাধানে ভর্তুকির ওপর আরও ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে। বর্তমান প্রধানমন্ত্রী চান টাকা পাচার না হয়ে মানুষের কল্যাণে কাজে লাগুক। সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে চিফ হুইপ বলেন, সংসদ চলাকালীন শেরপুরে একজন জামায়াত কর্মী নিহতের ভুয়া তথ্য দিয়ে বিরোধী দলের এক সদস্যের দেওয়া বক্তব্য দুঃখজনক। এটি এক্সপাঞ্জ কর

গণতন্ত্র প্রতিষ্ঠায় একে অপরকে বিশ্বাস করতে হবে : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র হলো একটি আস্থার জায়গা, গণতন্ত্র প্রতিষ্ঠায় সঠিক দায়িত্ব পালন ও একে অপরকে বিশ্বাস করতে হবে।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব বলেন।

চিফ হুইপ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, তা আপনাদের সংসদ এবং সংসদের বাইরে পালন করতে হবে। কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে সবাই জনগণের কল্যাণে কাজ করবে। কোন সমস্যা হলে প্রশাসনের দ্বারস্থ হবে, তবে কেউ আইন হাতে তুলে নেবেন না।

জ্বালানি সংকট নিরসন প্রসঙ্গে নূরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী জ্বালানি সমস্যা সমাধানে ভর্তুকির ওপর আরও ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে। বর্তমান প্রধানমন্ত্রী চান টাকা পাচার না হয়ে মানুষের কল্যাণে কাজে লাগুক।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে চিফ হুইপ বলেন, সংসদ চলাকালীন শেরপুরে একজন জামায়াত কর্মী নিহতের ভুয়া তথ্য দিয়ে বিরোধী দলের এক সদস্যের দেওয়া বক্তব্য দুঃখজনক। এটি এক্সপাঞ্জ করার প্রস্তাব করবো আগামী অধিবেশনে।

সংসদীয় কার্যক্রমের সাফল্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মাত্র ৫ দিনে ১১৭টি বিল পাস করার নজিরবিহীন রেকর্ড গড়া হয়েছে। আমরা সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে ১৩৩টি অধ্যাদেশ যাচাই করেছি। এর মধ্যে ১৬টি অধ্যাদেশ সংশোধনের জন্য রাখা হয়েছে এবং ১১৭টি পাস হয়েছে। এর জন্য সংসদ সচিবালয় ও বিজি প্রেসের কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছেন।

এত পরিশ্রমের পরও বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট নিয়ে হতাশা ব্যক্ত করে চিফ হুইপ বলেন, ছোট দুটি সংশোধনী নিয়ে তাদের ওয়াকআউট করাটা ছিল ঠুনকো বিষয়। তবে ওয়াকআউট গণতন্ত্রের অংশ, এটা তাদের অধিকার।

জুলাই অভ্যুত্থান স্মরণে ‘জুলাই জাদুঘর’ নির্মাণের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সব ইতিহাসকে আমরা এই জাদুঘরে জীবন্ত করে রাখতে চাই। এখানে মন্ত্রীর সম্পৃক্ততা থাকলে কাজের গতি বাড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow