গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের নসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে এ আয়োজন করা হয়। এতে মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান ও মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান অংশ নেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আরও পড়ুন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, মহা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের নসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয় জামে মসজিদে এ আয়োজন করা হয়। এতে মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান ও মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান অংশ নেন।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম চৌধুরী রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/একিউএফ
What's Your Reaction?
