গণতান্ত্রিক সরকার যা বলে তা করে: আমান উল্লাহ আমান

"ফ্যামিলি কার্ড হয়েছে, ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে। সুতরাং গণতান্ত্রিক সরকার যা বলে তা করে"বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। মঙ্গলবার বিকেলে তিনি কেরানীগঞ্জ মডেল থানা দিন খাড়াকান্দি ছানার ঘাট এলাকায় সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সুতরাং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছি। এই সরকার নির্বাচনী ইশতেহার পূরণে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহার পূরণে ইতিমধ্যে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ কেরানীগঞ্জ দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হবে। এ সময় বিশেষ অতিথি বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত নদী তীর সংরক্ষণের কাজের বিবরণ উপস্থিত জনসাধারণের মাঝে উপস্থাপন করেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, বিআরডিবি পরিচা

গণতান্ত্রিক সরকার যা বলে তা করে: আমান উল্লাহ আমান

"ফ্যামিলি কার্ড হয়েছে, ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে। সুতরাং গণতান্ত্রিক সরকার যা বলে তা করে"বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

মঙ্গলবার বিকেলে তিনি কেরানীগঞ্জ মডেল থানা দিন খাড়াকান্দি ছানার ঘাট এলাকায় সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সুতরাং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছি। এই সরকার নির্বাচনী ইশতেহার পূরণে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহার পূরণে ইতিমধ্যে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ কেরানীগঞ্জ দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হবে।

এ সময় বিশেষ অতিথি বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত নদী তীর সংরক্ষণের কাজের বিবরণ উপস্থিত জনসাধারণের মাঝে উপস্থাপন করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, বিআরডিবি পরিচালক মোহাম্মদ সেলিম সহ এলাকার স্থানীয় বিভিন্ন গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow