গণপিটুনিতে যুবক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে ব্যাটারিচালিত অটোরিকশার পথ আটকে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন। তখন দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও একজনকে তারা ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে ব্যাটারিচালিত অটোরিকশার পথ আটকে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করেন।
তখন দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও একজনকে তারা ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
What's Your Reaction?