গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার পিটুনির শিকার হওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্যকে এবার অপহরণচেষ্টার মামলায় গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে করা মামলায় চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ওই পিটুনির ঘটনাকে ঘিরে নতুন মোড় সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা ডিবি (দক্ষিণ) বিভাগের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির আহমেদ ও কনস্টেবল আকাশ আহমেদ। তারা সবাই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত অমিত হাসান সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। অমিত হাসান চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাটি সন্দেহজনক মনে করে গাড়িটির গতিরোধ করেন। পরে এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে আটক করে পিটুনি দেয় জনতা। এ সময় প্রাইভেটকারটি নিয়

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার পিটুনির শিকার হওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্যকে এবার অপহরণচেষ্টার মামলায় গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে করা মামলায় চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ওই পিটুনির ঘটনাকে ঘিরে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা ডিবি (দক্ষিণ) বিভাগের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির আহমেদ ও কনস্টেবল আকাশ আহমেদ। তারা সবাই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত অমিত হাসান সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

অমিত হাসান চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাটি সন্দেহজনক মনে করে গাড়িটির গতিরোধ করেন। পরে এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে আটক করে পিটুনি দেয় জনতা। এ সময় প্রাইভেটকারটি নিয়ে আরও কয়েকজন ঘটনাস্থল ত্যাগ করেন।

একপর্যায়ে উত্তেজিত জনতা আটক তিনজনকে একটি পিকআপে করে আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজার এলাকায় নিয়ে যান। সেখানে তাদের আবারও মারধর করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর রাতে অভিযান চালিয়ে কনস্টেবল আকাশ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।’

তিনি জানান, তারা অমিত হাসানের দূর-সম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেন নামে দুই ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে অর্থ আদায় করেছিলেন বলেও অভিযোগ উঠেছে।

জেলা পুলিশ বলছে, অভিযুক্ত চার সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে কিংবা প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে অভিযান পরিচালনার নামে এ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী অমিত হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলার তদন্তও চলমান রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow