গণভোট গণনা ও ফলাফল দেওয়া হবে যেভাবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আরও একটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে- গণভোট। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রশ্নে জনগণের মতামত জানতেই এ গণভোট আয়োজন করা হচ্ছে। ফলে এবারের নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় যুক্ত হচ্ছে বাড়তি কিছু ধাপ ও নির্দেশনা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উভয় ভোটই একই ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভোটাররা একটি ব্যালট পেপারে সংসদ সদস্য প্রার্থীর জন্য ভোট দেবেন এবং আলাদা ব্যালট পেপারে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদান করবেন।