গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

আসন্ন গণভোট নিয়ে তর্কে জড়িয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে সাকিব (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত সাকিব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সাকিব ওই এলাকার ইউসুফ বাবুল মাস্টারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়,  একই বাড়ির তারেকের সঙ্গে আসন্ন গণভোটের ‘হ্যাঁ-না’ নিয়ে নিয়ে আলোচনা হয় তার। এতে সাকিব ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেন। তাদের আলোচনা গড়ায় কথা কাটাকাটিতে। একপর্যায়ে সাকিব তারেককে চড় মারেন। এ ঘটনার জের ধরে একইদিন বিকেলে সাকিবের সঙ্গে তারেক ও তার ভাই ইসমাইলের বাকবিতণ্ডা হয়।  পরিবারের দাবি, ওই দিন রাতে কাউসার মোল্লার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সাকিবকে একা পেয়ে  ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।  ঘটনার প

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত
আসন্ন গণভোট নিয়ে তর্কে জড়িয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে সাকিব (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত সাকিব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সাকিব ওই এলাকার ইউসুফ বাবুল মাস্টারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়,  একই বাড়ির তারেকের সঙ্গে আসন্ন গণভোটের ‘হ্যাঁ-না’ নিয়ে নিয়ে আলোচনা হয় তার। এতে সাকিব ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেন। তাদের আলোচনা গড়ায় কথা কাটাকাটিতে। একপর্যায়ে সাকিব তারেককে চড় মারেন। এ ঘটনার জের ধরে একইদিন বিকেলে সাকিবের সঙ্গে তারেক ও তার ভাই ইসমাইলের বাকবিতণ্ডা হয়।  পরিবারের দাবি, ওই দিন রাতে কাউসার মোল্লার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সাকিবকে একা পেয়ে  ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।  ঘটনার পর থেকে তারেক ও তার ভাই পলাতক রয়েছেন। সাকিবের মা শাহানারা বেগম বলেন, ‘হ্যাঁ–না’ ভোট নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আমার ছেলে তারেককে চড় দেয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। কিন্তু রাতে আমার ছেলের ওপর হামলা চালিয়েছে। তার গলায় দুটি ও পেটে একটি ছুরিকাঘাত করা হয়েছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এদিকে, শনিবার (৩১ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় সাকিবকে নিজেদের কর্মী হিসেবে দাবী করেছেন জামায়াত মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি করেন।  তবে সাকিব কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে দাব করেছে তার পরিবার। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ই ফেব্রুয়ারি আলাদা ব্যালটে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow