গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা রাজনীতিতে অপ্রাসঙ্গিক। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলেছে এবং সরকারসহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট আছেন সবাই ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করছে। এখন পর্যন্ত যত সার্ভে এসেছে আমরা দেখেছি, ‘হ্যাঁ’ ভোটই অনেক দূর এগিয়ে আছে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজন করার জন্য যতটুকু নিয়ন্ত্রণ থাকা দরকার, তা কমিশনের নেই। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে। সারাদেশে নির্বাচনি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যাসহ বিভিন্ন জায়গায় সংঘাত হ

গণভোটে আওয়ামী লীগের ‘না’ এর প্রচারণায় কিছু আসে যায় না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা রাজনীতিতে অপ্রাসঙ্গিক।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলেছে এবং সরকারসহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট আছেন সবাই ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করছে। এখন পর্যন্ত যত সার্ভে এসেছে আমরা দেখেছি, ‘হ্যাঁ’ ভোটই অনেক দূর এগিয়ে আছে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজন করার জন্য যতটুকু নিয়ন্ত্রণ থাকা দরকার, তা কমিশনের নেই। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে।

সারাদেশে নির্বাচনি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যাসহ বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে যদি আগে থেকেই ঠিক করা থাকে যে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল জিতবে—অর্থাৎ কোনো ‘সেটেলমেন্ট’ বা বিতর্কিত নির্বাচন করার চেষ্টা হয়, তবে ১১ দলীয় জোট যে-কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এনসিপির নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেডআইকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow