গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশের আট বিভাগীয় শহরে প্রচার কর্মসূচি গ্রহণ করেছে ’২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশীদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করা সময়ের দাবি বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির অভাব, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণ এবং দায়িত্বশীলদের বিতর্কিত বক্তব্য রাষ্ট্রকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা এখন সময়ের দাবি। রিফাত রশীদ আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ ঐতিহাসিক লড়াই ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে অর্জিত এই রাষ্ট্র বারবার সংকটে পড়েছে কিছু গোষ্ঠীর ক্ষমতালোভ ও স্বার্থান্বেষী রাজনীতির কারণে। সাধারণ মানুষ রক্ত দেয়, আর সেই রক্তকে পুঁজি করে ফায়দা লুটে একটি নির্দিষ্ট শ্রেণি। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ভবিষ্যৎ সরকারকে সংস্কার

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশের আট বিভাগীয় শহরে প্রচার কর্মসূচি গ্রহণ করেছে ’২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশীদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করা সময়ের দাবি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির অভাব, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের রাজনীতিতে অংশগ্রহণ এবং দায়িত্বশীলদের বিতর্কিত বক্তব্য রাষ্ট্রকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা এখন সময়ের দাবি।

রিফাত রশীদ আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ ঐতিহাসিক লড়াই ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে অর্জিত এই রাষ্ট্র বারবার সংকটে পড়েছে কিছু গোষ্ঠীর ক্ষমতালোভ ও স্বার্থান্বেষী রাজনীতির কারণে। সাধারণ মানুষ রক্ত দেয়, আর সেই রক্তকে পুঁজি করে ফায়দা লুটে একটি নির্দিষ্ট শ্রেণি।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ভবিষ্যৎ সরকারকে সংস্কারে বাধ্য করার কোনো নৈতিক বা রাজনৈতিক ভিত্তি থাকবে না। তাই আগামীর লড়াইকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ‘হ্যাঁ’ ভোটে বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটে এজেন্ট নিয়োগ ও তালিকা প্রকাশের মাধ্যমে ভোটকেন্দ্রে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সংগঠিত উপস্থিতি নিশ্চিত করা হবে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা হবে।

সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে দেশব্যাপী প্রচারণা কর্মসূচির বিস্তারিত সূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী- ৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জে ‘ইয়েস র‍্যালি’, বিকেল ৩টায় রংপুর টাউন হলে কর্মসূচি এবং একই দিনে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ; ৪ ফেব্রুয়ারি রাজশাহীতে সকাল ১১টায় ‘ইয়েস র‍্যালি’ ও বিকেল ৩টায় কর্মসূচি; ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনায় শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সকাল ১১টা ৩০ মিনিটে খুলনায় ‘ইয়েস র‍্যালি’; একই দিনে বিকেল ৫টায় বরিশালে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বরিশালে ‘ইয়েস র‍্যালি’; ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় ময়মনসিংহে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিকেল ৩টায় ‘ইয়েস র‍্যালি’; ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিলেটে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিকেল ৩টায় ‘ইয়েস র‍্যালি’; ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় চট্টগ্রামে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিকেল ৫টায় ‘ইয়েস র‍্যালি’; ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকায় শাহবাগ থেকে ‘ইয়েস মার্চ’; ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণভোটে সংগঠনের এজেন্ট তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow