গণভোটের রায় কার্যকরের দাবিতে কর্মসূচি ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের

গণভোটের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি আগামী ৯ এপ্রিল দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ এবং ২৪ এপ্রিল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণসমাবেশ করবে। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি হয়। বৈঠকে দলের আমির মাওলানা মামুনুল হক বিক্ষোভ ও গণসমাবেশ সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। মামুনুল হক বলেন, ‘যে সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন, গণভোটের মাধ্যমে জনগণ সুনির্দিষ্ট বিষয়ে সুস্পষ্ট রায় দেওয়ার পরও বিএনপি সেই সংবিধানের সংস্কার করতে চায় না; বরং তারা এতে কিছু সংশোধনী এনে আরও ভয়ংকর স্বৈরাচাররূপে আবির্ভূত হতে চায়।’ আরএএস/একিউএফ

গণভোটের রায় কার্যকরের দাবিতে কর্মসূচি ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের

গণভোটের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলটি আগামী ৯ এপ্রিল দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ এবং ২৪ এপ্রিল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণসমাবেশ করবে।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি হয়।

বৈঠকে দলের আমির মাওলানা মামুনুল হক বিক্ষোভ ও গণসমাবেশ সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মামুনুল হক বলেন, ‘যে সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন, গণভোটের মাধ্যমে জনগণ সুনির্দিষ্ট বিষয়ে সুস্পষ্ট রায় দেওয়ার পরও বিএনপি সেই সংবিধানের সংস্কার করতে চায় না; বরং তারা এতে কিছু সংশোধনী এনে আরও ভয়ংকর স্বৈরাচাররূপে আবির্ভূত হতে চায়।’

আরএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow