গণভোটের রায় মেনে জুলাই শহীদদের পক্ষে দাঁড়াতে হবে: শাহজাহান চৌধুরী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের রায় মেনে নিয়ে জুলাই শহীদদের পক্ষে দাঁড়াতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলেও এখন তা বাস্তবায়নে পিছিয়ে যাচ্ছে। শনিবার (২ মে) বিকেল ৫টায় কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু সেই রায় উপেক্ষা করে সরকার জনগণ, জুলাই শহীদ, পঙ্গু ও আহতদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, জনগণের এই রায় না মানলে একদিন এর মাশুল দিতে হবে। তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও জনগণ রাজপথে নেমে এসেছে, যা সরকারের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ। দ্রুত গণভোটের রায় মেনে নেওয়া না হলে আন্দোলন আরও তীব্র হবে। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জোবাইরু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের রায় মেনে নিয়ে জুলাই শহীদদের পক্ষে দাঁড়াতে হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলেও এখন তা বাস্তবায়নে পিছিয়ে যাচ্ছে।
শনিবার (২ মে) বিকেল ৫টায় কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু সেই রায় উপেক্ষা করে সরকার জনগণ, জুলাই শহীদ, পঙ্গু ও আহতদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, জনগণের এই রায় না মানলে একদিন এর মাশুল দিতে হবে।
তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও জনগণ রাজপথে নেমে এসেছে, যা সরকারের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ। দ্রুত গণভোটের রায় মেনে নেওয়া না হলে আন্দোলন আরও তীব্র হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক, নেজামে ইসলাম পার্টির যুব বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস-এর চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা নোমান উদ্দীনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।
বক্তারা বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অন্যথায় সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?