গণমাধ্যম নেতিবাচকতা ছড়াচ্ছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান ‘অভূতপূর্ব সাফল্য’ অর্জন করেছে। তিনি সাংবাদিকদের অভিযুক্ত করে বলেছেন, তারা যুদ্ধক্ষেত্রে ওয়াশিংটনের অগ্রগতিকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেখাচ্ছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ১৩ দিনের হামলায় ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘কার্যত অকেজো’ হয়ে পড়েছে। তিনি দাবি করেন, মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় যুদ্ধ শুরুর পর থেকে ১৫ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হেগসেথ সাংবাদিকদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের চরমপন্থি শাসনের সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব কখনো দেখেনি। তিনি আরও দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ‘কার্যত পরাজিত’ হয়েছে এবং দেশটির নেতারা ভূগর্ভে লুকিয়ে আছেন, কারণ “ইঁদুরেরা তাই করে”। অথচ একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ নেতারা তেহরানে কুদস দিবসের বার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান ‘অভূতপূর্ব সাফল্য’ অর্জন করেছে। তিনি সাংবাদিকদের অভিযুক্ত করে বলেছেন, তারা যুদ্ধক্ষেত্রে ওয়াশিংটনের অগ্রগতিকে ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেখাচ্ছে।
জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ১৩ দিনের হামলায় ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘কার্যত অকেজো’ হয়ে পড়েছে। তিনি দাবি করেন, মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় যুদ্ধ শুরুর পর থেকে ১৫ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
হেগসেথ সাংবাদিকদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের চরমপন্থি শাসনের সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব কখনো দেখেনি।
তিনি আরও দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ‘কার্যত পরাজিত’ হয়েছে এবং দেশটির নেতারা ভূগর্ভে লুকিয়ে আছেন, কারণ “ইঁদুরেরা তাই করে”। অথচ একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ নেতারা তেহরানে কুদস দিবসের বার্ষিক সমাবেশে পদযাত্রা করতে দেখা গেছে।
হেগসেথ আরও দাবি করেন, ৮ মার্চ এক্সপার্টস অ্যাসেম্বলির দ্বারা নির্বাচিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি (যিনি তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর নির্বাচিত হয়েছেন) ‘আহত এবং সম্ভবত শারীরিক বিকৃত’ অবস্থায় রয়েছেন। এই দাবির কোনো স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে হেগসেথ গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা মার্কিন সাফল্যকে যথাযথভাবে তুলে না ধরে নেতিবাচকতা ছড়াচ্ছে।
এদিকে ইরানের পক্ষ থেকে এখনো এসব দাবির সরাসরি জবাব দেওয়া হয়নি। চলমান সংঘাতে উভয় পক্ষের দাবি-পাল্টাদাবির মধ্যে স্বাধীন সূত্র থেকে যাচাইয়ের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
What's Your Reaction?