গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক
গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং উন্নয়নের অন্যতম শক্তিশালী হাতিয়ার বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে, আর বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে।’ বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরীর বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত ‘ফল উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেটকে পরিচ্ছন্ন, আবর্জনামুক্ত, দৃষ্টিনন্দন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা, পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম ইতোমধ্যে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ তিনি বলেন, ‘প্রশাসনের কাজে কোথাও ত্রুটি বা সীমাবদ্ধতা থাকলে সাংবাদিকরা দায়িত্বশীলভাবে তা তুলে ধরবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। গ
গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং উন্নয়নের অন্যতম শক্তিশালী হাতিয়ার বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে, আর বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে।’
বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরীর বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত ‘ফল উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেটকে পরিচ্ছন্ন, আবর্জনামুক্ত, দৃষ্টিনন্দন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা, পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম ইতোমধ্যে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
তিনি বলেন, ‘প্রশাসনের কাজে কোথাও ত্রুটি বা সীমাবদ্ধতা থাকলে সাংবাদিকরা দায়িত্বশীলভাবে তা তুলে ধরবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। গঠনমূলক সমালোচনা প্রশাসনের কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করতে সহায়ক হবে।’
সিসিক প্রশাসক আরও বলেন, ‘সিলেটের উন্নয়ন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’
দেশীয় ফলের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, ‘জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসজুড়ে বাংলার ঘরে ঘরে মৌসুমি ফলের সমারোহ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ফলকে ঘিরে গ্রামীণ জীবনে যে আনন্দ ও পারিবারিক ঐতিহ্য গড়ে উঠেছে, তা আজও বহমান।’
ফল উৎসবের আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, ‘সিলেট জেলা প্রেসক্লাবের এ উদ্যোগ দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, আল আজাদ, সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, মতিউল বারী চৌধুরী, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ এবং কোষাধ্যক্ষ আনন্দ সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, সিলেট জেলা প্রেসক্লাবের প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, কাইয়ুম উল্লাস, আনিস মাহমুদ, মো. ইউসুফ আলী, এসএম রফিকুল ইসলাম সুজন, আব্দুল মালেক, শংকর দাশ, অলিউর রহমান, মো. শাহীন আহমদ, এনামুল কবীর, রাশেদুল হোসেন শোয়েব, মো. আনোয়ার হোসেন, সুব্রত দাশ, মামুন হোসেন, বাপ্পা মৈত্র, জিকরুল ইসলাম, ফয়জুল আহমদ, মুহাজিরুল ইসলাম রাহাত, সাকিব আল মামুন, আজহার উদ্দিন শিমুল, এস এম মিজানুর রহমান, নাজাত আহমদ পুরকায়স্থ, মো. শহীদুল ইসলাম সবুজ, তারেক আহমদ ও রায়হান উদ্দিন নয়নসহ ক্লাবের সদস্যরা ।
ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য রণজিৎ কুমার সিংহ, রাজীব আহমদ রাসেল ও তুহিন আহমদ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?