গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শাহজাহান চৌধুরী
গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এ জাতির মুক্তি কখনো আসবে না। তিনি অবিলম্বে জনগণের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। থানা আমির আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি রেজাউল করিম ও সহকারী সেক্রেটারি কাজী শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান। আরও পড়ুন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: শাহজাহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী নির্বাচনে বিজয়ের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। সরকার পরিচালনায় আমাদের যেমন দক্ষতা অর্জ
গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এ জাতির মুক্তি কখনো আসবে না।
তিনি অবিলম্বে জনগণের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
থানা আমির আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি রেজাউল করিম ও সহকারী সেক্রেটারি কাজী শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী নির্বাচনে বিজয়ের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। সরকার পরিচালনায় আমাদের যেমন দক্ষতা অর্জন করতে হবে, তেমনি নিজেদের আমল-আখলাকও সুন্দর করতে হবে।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে দাবি করে মাওলানা শাহজাহান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এ জাতির মুক্তি কখনো আসবে না।
তিনি অবিলম্বে জনগণের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন।
এমআরএএইচ/এমআইএইচএস/
What's Your Reaction?
