গভর্নরের সঙ্গে বৈঠকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রোববার (১৪ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রয়েছেন। আরও পড়ুন তারল্য সংকট / ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির চলমান পরিস্থিতি এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গভর্নরকে অবহিত করার উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। ব্যাংকখাতে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইএআর/ইএ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
রোববার (১৪ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রয়েছেন।
ব্যাংকটির চলমান পরিস্থিতি এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গভর্নরকে অবহিত করার উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
ব্যাংকখাতে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ইএআর/ইএ
What's Your Reaction?
