গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ
গাজীপুরের শ্রীপুরে মাছবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুর জেলার বাসিন্দা সোলাইমান ও কাওছার। নিহতদের সঙ্গে থাকা বন্ধুদের বরাত দিয়ে জানা যায়, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। রাতের দিকে জৈনা বাজার ইউটার্ন এলাকায় পৌঁছালে একটি মাছবাহী ড্রাম ট্রাকের সঙ্গে তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোলাইমান ও কাওছার গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং মাছবাহী ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুরের শ্রীপুরে মাছবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুর জেলার বাসিন্দা সোলাইমান ও কাওছার।
নিহতদের সঙ্গে থাকা বন্ধুদের বরাত দিয়ে জানা যায়, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। রাতের দিকে জৈনা বাজার ইউটার্ন এলাকায় পৌঁছালে একটি মাছবাহী ড্রাম ট্রাকের সঙ্গে তাদের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোলাইমান ও কাওছার গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং মাছবাহী ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?