গভীর রাতে হাতিয়ার ধর্ষণের ঘটনা নিয়ে ছাত্রদল সম্পাদকের স্ট্যাটাস
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। রোববার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই দাবি করেন তিনি। ফেসবুক পোস্টে নাসির বলেন, ‘সকল প্রাপ্ত তথ্য-প্রমাণ, ভিডিও বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ের বিস্তারিত যাচাই-বাছাই পর্যালোচনা করে এ পর্যন্ত হাতিয়ার ঘটনাটি অনেকের কাছেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলেই প্রতীয়মান হচ্ছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে আমরা সমীচীন মনে করি না।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই- আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক। কিন্তু যদি তদন্তে প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে একটি মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না। বাংলাদেশে মব কালচার, অপপ্রচার এবং চরিত্রহননের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।’ নাসির হুঁশিয়ারি উচ্চারণ ক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে নাসির বলেন, ‘সকল প্রাপ্ত তথ্য-প্রমাণ, ভিডিও বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ের বিস্তারিত যাচাই-বাছাই পর্যালোচনা করে এ পর্যন্ত হাতিয়ার ঘটনাটি অনেকের কাছেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলেই প্রতীয়মান হচ্ছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে আমরা সমীচীন মনে করি না।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই- আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক। কিন্তু যদি তদন্তে প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে একটি মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না। বাংলাদেশে মব কালচার, অপপ্রচার এবং চরিত্রহননের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।’
নাসির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তিকে কলঙ্কিত করার চেষ্টা শুধু রাজনৈতিক অপরাধ নয়; এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। এমন অপকৌশল প্রমাণিত হলে সংশ্লিষ্ট সকল পক্ষ-শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী ও এনসিপিকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এর পাশাপাশি, জনমনে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং বিএনপির সম্মানহানির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বিশেষ করে এনসিপির নেতা হান্নান মাসুদের ভূমিকা নিয়ে যে গুরুতর প্রশ্ন উঠেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এটাই ন্যায়বিচার ও জনমতের দাবি।
তিনি আরো বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই- রাজনীতি হোক আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতিযোগিতা; মিথ্যা নাটক, মব উসকানি ও চরিত্রহননের মাধ্যমে নয়। সত্য প্রতিষ্ঠিত হবেই—এটাই আমাদের অটল বিশ্বাস।
What's Your Reaction?