গরম থেকে বাঁচতে গাছতলায়, সেই গাছই নিল বৃদ্ধার প্রাণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাছচাপায় সমিরন বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর কালিকাপুর ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন বেওয়া ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে সমিরন বেওয়া বাড়ির পাশের একটি গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ গাছটি উপড়ে পড়ে তার ওপর। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত-ই রাব্বী জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাছ পড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি একটি দুর্ঘটনা। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow