গরমে অফিসে ত্বকের যত্ন নেবেন যেভাবে

বাইরে বের হলেই তীব্র গরমে ঘেমে জামা-কাপড় ভিজে যাচ্ছে, আবার অফিসে ঢুকলেই এসির ঠান্ডায় স্বস্তি মিললেও শরীর যেন হঠাৎ ক্লান্ত হয়ে পড়ে। এই গরম-ঠান্ডার ওঠানামায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। বিশেষ করে যারা প্রতিদিন ৮-১০ ঘণ্টা এসি অফিসে কাজ করেন, তাদের ত্বক ধীরে ধীরে শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। অনেক সময় দেখা যায়, নিয়মিত যত্ন না নিলে ত্বকের উজ্জ্বলতা কমে যায় এবং ফাইন লাইনের সমস্যাও দেখা দিতে পারে। সকালে শুরু হোক সঠিক স্কিনকেয়ার রুটিন দিন শুরু করার সময় ত্বকের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠে প্যারাবেন-মুক্ত হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। এতে ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়। বাইরে রোদে বের হলে জেল-বেসড সানস্ক্রিন ব্যবহার করা ভালো, যা ত্বককে ইউভি রশ্মি থেকে রক্ষা করে। গরমে ওয়াটার-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। প্রয়োজনে হালকা মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে, তবে স্কিনকে শ্বাস নেওয়ার সুযোগ দিতে হবে। অফিসে পৌঁছে ত্বক রিফ্রেশ করুন অফিসে পৌঁছানোর পর ঘেমে যাওয়া মুখ ও ঘাড় পরিষ্কার করে নেওয়া ভালো। এতে ধুলো, ঘাম এবং ব্যাকটেরি

গরমে অফিসে ত্বকের যত্ন নেবেন যেভাবে

বাইরে বের হলেই তীব্র গরমে ঘেমে জামা-কাপড় ভিজে যাচ্ছে, আবার অফিসে ঢুকলেই এসির ঠান্ডায় স্বস্তি মিললেও শরীর যেন হঠাৎ ক্লান্ত হয়ে পড়ে। এই গরম-ঠান্ডার ওঠানামায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। বিশেষ করে যারা প্রতিদিন ৮-১০ ঘণ্টা এসি অফিসে কাজ করেন, তাদের ত্বক ধীরে ধীরে শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। অনেক সময় দেখা যায়, নিয়মিত যত্ন না নিলে ত্বকের উজ্জ্বলতা কমে যায় এবং ফাইন লাইনের সমস্যাও দেখা দিতে পারে।

সকালে শুরু হোক সঠিক স্কিনকেয়ার রুটিন

দিন শুরু করার সময় ত্বকের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠে প্যারাবেন-মুক্ত হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। এতে ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়। বাইরে রোদে বের হলে জেল-বেসড সানস্ক্রিন ব্যবহার করা ভালো, যা ত্বককে ইউভি রশ্মি থেকে রক্ষা করে। গরমে ওয়াটার-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। প্রয়োজনে হালকা মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে, তবে স্কিনকে শ্বাস নেওয়ার সুযোগ দিতে হবে।

অফিসে পৌঁছে ত্বক রিফ্রেশ করুন

অফিসে পৌঁছানোর পর ঘেমে যাওয়া মুখ ও ঘাড় পরিষ্কার করে নেওয়া ভালো। এতে ধুলো, ঘাম এবং ব্যাকটেরিয়া দূর হয়। চাইলে মাইসেলার ওয়াটার ব্যবহার করেও মুখ পরিষ্কার করা যায়। এরপর ত্বকের ধরন অনুযায়ী হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে এসি রুমের শুষ্কতা থেকে ত্বক কিছুটা সুরক্ষিত থাকে। এসির বাতাস দীর্ঘ সময় ত্বকের আর্দ্রতা শুষে নেয়, তাই নিয়মিত ময়েশ্চারাইজিং খুবই জরুরি।

jago

ব্লু লাইট থেকেও হতে পারে ত্বকের ক্ষতি

অফিসে দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপে কাজ করার কারণে ব্লু লাইটের প্রভাবেও ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি ত্বককে শুষ্ক করে দেয় এবং ধীরে ধীরে বলিরেখা তৈরি করতে সাহায্য করে। তাই ব্লু লাইট প্রোটেকশন যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে অথবা ল্যাপটপে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা ভালো অভ্যাস।

অফিসে ছোট বিরতিতে ত্বকের যত্ন নিন

ব্যস্ত কাজের মাঝেও ত্বকের যত্ন নেওয়া সম্ভব। অফিস বিরতির সময় মাত্র এক মিনিট সময় বের করে হায়ালুরোনিক সিরাম ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে। এটি ত্বকের পানিশূন্যতা রোধ করে এবং মুখকে সতেজ রাখে। চাইলে সিরাম মিস্ট স্প্রে আকারে ব্যবহার করা যায়, যা খুব সহজেই ত্বকে ফ্রেশ অনুভূতি দেয়।

ডেস্কে রাখুন ছোট স্কিনকেয়ার আইটেম

অফিস ডেস্কে একটি ছোট পানির বোতল রাখা ভালো, কারণ শুষ্ক পরিবেশে আর্দ্রতা বজায় রাখা জরুরি। পাশাপাশি লিপ বাম এবং হ্যান্ড ক্রিম হাতের কাছে রাখলে ঠোঁট ও হাত শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা কমে। এসির কারণে অনেক সময় ঠোঁট ফেটে যায় বা হাত রুক্ষ হয়ে পড়ে, তাই ছোট এই অভ্যাসগুলো খুব কার্যকর।

পানি ও ফল ত্বকের যত্ন নেয় যেভাবে

ত্বকের যত্ন শুধু বাহ্যিক নয়, ভেতর থেকেও নিতে হয়। গরমে শরীর থেকে প্রচুর পানি ও খনিজ বের হয়ে যায়, তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। ডিটক্স ওয়াটার, ফলের রস এবং মৌসুমি ফল খেলে শরীর হাইড্রেটেড থাকে। ফলে ত্বকও স্বাভাবিকভাবে উজ্জ্বল ও প্রাণবন্ত থাকে।

গরমের বাইরে আর এসির ভেতরের এই পরিবর্তিত পরিবেশে ত্বকের যত্ন নেওয়া এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। ছোট ছোট অভ্যাস মানলেই ত্বককে রুক্ষতা থেকে রক্ষা করা সম্ভব।

সূত্র: হেলথশটস, ভোগ ইন্ডিয়া

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow