গরমে পারফেক্ট ডেজার্ট ‘তরমুজের পুডিং’

গরমের তীব্রতা যত বাড়ছে, ততই শরীর আর মন দুটোই খুঁজছে একটু স্বস্তি আর ঠান্ডা কিছু। এই সময় বাজারজুড়ে লাল-রসালো তরমুজ যেন প্রকৃতির এক উপহার হয়ে আসে। শুধু ফল হিসেবে নয়, এবার এই মৌসুমি তরমুজকে নিয়ে বানিয়ে ফেলতে পারেন একেবারেই ভিন্ন স্বাদের একটি ডেজার্ট ‘তরমুজের পুডিং’। সহজ উপকরণ, কম সময় আর দারুণ সতেজ স্বাদের এই পুডিং গরমের দিনে হয়ে উঠতে পারে পরিবারের সবার প্রিয় খাবার। এক চামচেই মিলবে ঠান্ডা আর মিষ্টি স্বাদের দারুণ এক অভিজ্ঞতা, যা আপনাকে ফিরিয়ে নেবে তাজা আর স্বস্তির এক মুহূর্তে। রইলো রেসিপি- উপকরণ তরমুজের রস ৩ কাপ চিনি ৩ টেবিল চামচ লেবুর রস আধা চা–চামচ আগার আগার ৩ টেবিল চামচ আরও পড়ুন: গরমে ক্লান্তি দূর করতে পান করুন পুষ্টিকর এই মিল্কশেক অল্প সময়ে বানিয়ে নিন কাঁচা আমের শরবত গরমে স্বস্তি পেতে পান করুন এই ৩ পানীয় যেভাবে তৈরি করবেন প্রথমেই তরমুজ কেটে বিচি ফেলে পানি ছাড়া ব্লেন্ড করে নিন। এর পর ছেঁকে তরমুজের রস আলাদা করে নিন। এবার ছেঁকে নেওয়া তিন কাপ রসের সঙ্গে চিনি, আগার আগার ও লেবুর রস দিয়ে চুলায় জ্বাল দিন। রস বলক আসার পর নামিয়ে নিন। তবে নামানোর আগে খেয়াল করবেন যেন চিনি ভালোভাবে গলে ও চিনির

গরমে পারফেক্ট ডেজার্ট ‘তরমুজের পুডিং’

গরমের তীব্রতা যত বাড়ছে, ততই শরীর আর মন দুটোই খুঁজছে একটু স্বস্তি আর ঠান্ডা কিছু। এই সময় বাজারজুড়ে লাল-রসালো তরমুজ যেন প্রকৃতির এক উপহার হয়ে আসে। শুধু ফল হিসেবে নয়, এবার এই মৌসুমি তরমুজকে নিয়ে বানিয়ে ফেলতে পারেন একেবারেই ভিন্ন স্বাদের একটি ডেজার্ট ‘তরমুজের পুডিং’।

তরমুজের পুডিং

সহজ উপকরণ, কম সময় আর দারুণ সতেজ স্বাদের এই পুডিং গরমের দিনে হয়ে উঠতে পারে পরিবারের সবার প্রিয় খাবার। এক চামচেই মিলবে ঠান্ডা আর মিষ্টি স্বাদের দারুণ এক অভিজ্ঞতা, যা আপনাকে ফিরিয়ে নেবে তাজা আর স্বস্তির এক মুহূর্তে। রইলো রেসিপি-

উপকরণ

  • তরমুজের রস ৩ কাপ
  • চিনি ৩ টেবিল চামচ
  • লেবুর রস আধা চা–চামচ
  • আগার আগার ৩ টেবিল চামচ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

গরমে পারফেক্ট ডেজার্ট ‘তরমুজের পুডিং’প্রথমেই তরমুজ কেটে বিচি ফেলে পানি ছাড়া ব্লেন্ড করে নিন। এর পর ছেঁকে তরমুজের রস আলাদা করে নিন। এবার ছেঁকে নেওয়া তিন কাপ রসের সঙ্গে চিনি, আগার আগার ও লেবুর রস দিয়ে চুলায় জ্বাল দিন। রস বলক আসার পর নামিয়ে নিন। তবে নামানোর আগে খেয়াল করবেন যেন চিনি ভালোভাবে গলে ও চিনির পানিটুকু শুকিয়ে যায়। এবার নামানো রস একটি বোল বা পেয়ালা ঢেলে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে তা ফ্রিজে রেখে দিন।

গরমে পারফেক্ট ডেজার্ট ‘তরমুজের পুডিং’৩০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন মজাদার এই তরমুজের পুডিং।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow