গরমে সুতি পোশাকের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

গরমের দিনে ফ্যাশনের প্রথম পছন্দ সুতির পোশাক। হালকা, আরামদায়ক এবং ঘাম শোষণ করার ক্ষমতার জন্য এই কাপড়ের বিকল্প খুব কমই আছে। ফুলহাতা সুতির পোশাক হোক বা ঢিলেঢালা কুর্তিসহ সুতির কাপড় শরীরকে স্বস্তি দেয়। তবে অনেক সময় দেখা যায়, এক-দু’বার ধোয়ার পরই পোশাকের রং ফিকে হয়ে যায় বা কাপড় পাতলা হয়ে পড়ে। এতে অনেকেই কাপড়ের মানকে দায়ী করেন, অথচ আসল কারণ থাকে ভুলভাবে ধোয়া ও যত্ন না নেওয়া। ঠান্ডা পানিতেই ধুতে হবে সুতির কাপড় সুতির পোশাক ধোয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানির তাপমাত্রা। অনেকেই গরম পানি ব্যবহার করেন, কিন্তু এটি সুতির কাপড়ের জন্য ক্ষতিকর। গরম পানি কাপড়ের ফাইবার দুর্বল করে এবং রং নষ্ট করে দেয়। তাই ঠান্ডা পানিতে ডিটারজেন্ট গুলে তাতে কাপড় ভিজিয়ে রেখে পরে আলতোভাবে ধুয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। ওয়াশিং মেশিন ব্যবহারে সতর্কতা সুতির কাপড় খুব সংবেদনশীল হওয়ায় বেশি ঘষাঘষি সহ্য করতে পারে না। তাই মেশিনে ধোয়ার আগে অবশ্যই লেবেল দেখে নিতে হবে। যদি মেশিনে ধোয়ার অনুমতি থাকে, তাহলে ‘জেন্টল’ মোড ব্যবহার করা ভালো।সাবানের সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে দিলে কাপড়ের রং অটুট থাকে এবং দুর্গন্ধ দূর হয়। জেদি

গরমে সুতি পোশাকের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

গরমের দিনে ফ্যাশনের প্রথম পছন্দ সুতির পোশাক। হালকা, আরামদায়ক এবং ঘাম শোষণ করার ক্ষমতার জন্য এই কাপড়ের বিকল্প খুব কমই আছে। ফুলহাতা সুতির পোশাক হোক বা ঢিলেঢালা কুর্তিসহ সুতির কাপড় শরীরকে স্বস্তি দেয়। তবে অনেক সময় দেখা যায়, এক-দু’বার ধোয়ার পরই পোশাকের রং ফিকে হয়ে যায় বা কাপড় পাতলা হয়ে পড়ে। এতে অনেকেই কাপড়ের মানকে দায়ী করেন, অথচ আসল কারণ থাকে ভুলভাবে ধোয়া ও যত্ন না নেওয়া।

ঠান্ডা পানিতেই ধুতে হবে সুতির কাপড়

সুতির পোশাক ধোয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানির তাপমাত্রা। অনেকেই গরম পানি ব্যবহার করেন, কিন্তু এটি সুতির কাপড়ের জন্য ক্ষতিকর। গরম পানি কাপড়ের ফাইবার দুর্বল করে এবং রং নষ্ট করে দেয়। তাই ঠান্ডা পানিতে ডিটারজেন্ট গুলে তাতে কাপড় ভিজিয়ে রেখে পরে আলতোভাবে ধুয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

jago

ওয়াশিং মেশিন ব্যবহারে সতর্কতা

সুতির কাপড় খুব সংবেদনশীল হওয়ায় বেশি ঘষাঘষি সহ্য করতে পারে না। তাই মেশিনে ধোয়ার আগে অবশ্যই লেবেল দেখে নিতে হবে। যদি মেশিনে ধোয়ার অনুমতি থাকে, তাহলে ‘জেন্টল’ মোড ব্যবহার করা ভালো।সাবানের সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে দিলে কাপড়ের রং অটুট থাকে এবং দুর্গন্ধ দূর হয়।

জেদি দাগ তুলবেন যেভাবে

সুতির কাপড়ে দাগ লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। দাগ বেশি সময় ফেলে রাখলে তা স্থায়ী হয়ে যেতে পারে। ভিনেগার দিয়ে দাগের জায়গা হালকা ঘষে নিতে পারেন। এছাড়া লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে লাগালে ভালো ফল পাওয়া যায়। টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করলে দাগ সহজেই উঠে যায়।

কড়া রোদে শুকানো ঠিক নয়
অনেকেই রোদে কাপড় শুকাতে দেন, যা সুতির কাপড়ের জন্য ভালো হলেও সরাসরি কড়া রোদে দেওয়া উচিত নয়। এতে কাপড়ের রং দ্রুত ফিকে হয়ে যায়। হালকা রোদ ও বাতাস চলাচল করে এমন জায়গায় কাপড় শুকানো সবচেয়ে ভালো। এতে কাপড়ের গুণগত মান বজায় থাকে।

ইস্ত্রির সময় মানতে হবে নিয়ম

সুতির পোশাক ইস্ত্রি করার সময় সবসময় উল্টো করে ইস্ত্রি করা উচিত। এতে কাপড়ের রং ও টেক্সচার ভালো থাকে। সাধারণ ইস্ত্রি ব্যবহার করলে আগে হালকা পানি ছিটিয়ে নিলে কাপড় সহজে মসৃণ হয়। স্টিম আয়রন ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।

কত দিন পর পর ধোয়া উচিত

গরমে ঘাম বেশি হওয়ায় অনেকেই প্রতিদিন সুতির পোশাক ধুয়ে ফেলেন। কিন্তু এতে কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়। একবার পরার পর খোলা বাতাসে মেলে রাখলে অনেক সময় তা আবার ব্যবহারযোগ্য থাকে। সাধারণভাবে ২-৩ বার পরার পর সুতির পোশাক ধোয়া ভালো।

সুতির পোশাক শুধু আরামের নয়, গরমের দিনের সেরা সঙ্গীও। তবে এর সঠিক যত্ন না নিলে খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই কিছু সহজ নিয়ম মেনে চললেই প্রিয় সুতির পোশাক দীর্ঘদিন নতুনের মতো রাখা সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য স্প্রু

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow