গরমে স্বস্তি দেবে বেলের শরবত

তীব্র গরমে হাঁসফাঁস করছে চারপাশ। সূর্যের তাপে ক্লান্ত শরীর আর মন, এই সময় এক গ্লাস ঠান্ডা পানীয়ই যেন এনে দেয় স্বস্তির পরশ। আর সেই স্বস্তির তালিকায় প্রাকৃতিকভাবে সবচেয়ে উপযোগী ও স্বাস্থ্যকর একটি নাম হলো বেলের শরবত। শুধু তৃষ্ণা মেটানো নয়, শরীরকে ঠান্ডা রাখা, হজমে সাহায্য করা এবং ক্লান্তি দূর করার মতো অসাধারণ গুণে ভরপুর এই পানীয় গ্রীষ্মের দিনে হয়ে উঠতে পারে আপনার নিত্যসঙ্গী। গরমে স্বস্তি খুঁজছেন? তাহলে বেলের শরবতই হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান। রইলো রেসিপি- উপকরণ পাকা বেল ১টি ঠান্ডা পানি ২-৩ কাপ চিনি বা গুড় ৩-৪ টেবিল চামচ (স্বাদমতো) লবণ এক চিমটি বিটলবণ আধা চা-চামচ (ঐচ্ছিক) লেবুর রস ১-২ চা-চামচ (ঐচ্ছিক) আরও পড়ুন: গরমে ক্লান্তি দূর করতে পান করুন পুষ্টিকর এই মিল্কশেক অল্প সময়ে বানিয়ে নিন কাঁচা আমের শরবত গরমে স্বস্তি পেতে পান করুন এই ৩ পানীয় যেভাবে তৈরি করবেন প্রথমেই বেল ভেঙে ভেতরের শাঁস বের করে নিন। এরপর শাঁসের সঙ্গে পানি দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে বিচি ও আঁশ আলাদা করে ফেলুন। এরপর বেলের মিহি রসে দিয়ে দিন চিনি বা গুড়, লবণ, বিটলবণ এবং লেবুর

গরমে স্বস্তি দেবে বেলের শরবত

তীব্র গরমে হাঁসফাঁস করছে চারপাশ। সূর্যের তাপে ক্লান্ত শরীর আর মন, এই সময় এক গ্লাস ঠান্ডা পানীয়ই যেন এনে দেয় স্বস্তির পরশ। আর সেই স্বস্তির তালিকায় প্রাকৃতিকভাবে সবচেয়ে উপযোগী ও স্বাস্থ্যকর একটি নাম হলো বেলের শরবত।

শুধু তৃষ্ণা মেটানো নয়, শরীরকে ঠান্ডা রাখা, হজমে সাহায্য করা এবং ক্লান্তি দূর করার মতো অসাধারণ গুণে ভরপুর এই পানীয় গ্রীষ্মের দিনে হয়ে উঠতে পারে আপনার নিত্যসঙ্গী। গরমে স্বস্তি খুঁজছেন? তাহলে বেলের শরবতই হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান। রইলো রেসিপি-

গরমে স্বস্তি দেবে বেলের শরবত

উপকরণ

  • পাকা বেল ১টি
  • ঠান্ডা পানি ২-৩ কাপ
  • চিনি বা গুড় ৩-৪ টেবিল চামচ (স্বাদমতো)
  • লবণ এক চিমটি
  • বিটলবণ আধা চা-চামচ (ঐচ্ছিক)
  • লেবুর রস ১-২ চা-চামচ (ঐচ্ছিক)

গরমে স্বস্তি দেবে বেলের শরবত

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই বেল ভেঙে ভেতরের শাঁস বের করে নিন। এরপর শাঁসের সঙ্গে পানি দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে বিচি ও আঁশ আলাদা করে ফেলুন। এরপর বেলের মিহি রসে দিয়ে দিন চিনি বা গুড়, লবণ, বিটলবণ এবং লেবুর রস। সবশেষে তা ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণের জন্য, অথবা পরিবেশন করুন বরফকুচি দিয়ে।

গরমে স্বস্তি দেবে বেলের শরবত

বেলের শরবতের পুষ্টিগুণ

  • নিয়মিত বেলের শরবত খেলে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পেট পরিষ্কার থাকে।
  • কাঁচা বা পাকা বেলের শাঁস ডায়রিয়া ও আমাশয় রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী ও প্রাকৃতিক ওষুধ।
  • এটি পাকস্থলী ঠান্ডা রাখে, বদহজম দূর করে এবং পেট ঠান্ডা রাখে।
  • বেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন এ, বি-১, বি-২ এবং সি রয়েছে।
  • বেলের ভিটামিন-সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্লান্ত শরীরে এনার্জি বা শক্তি জোগায়।
  • বেল রক্ত পরিষ্কার করতে এবং ব্রণ দূর করতে সাহায্য করে।
  • এটি পাইলস বা অন্ত্রের সমস্যায় উপকারী, এবং নিয়মিত সেবনে কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।

গরমে স্বস্তি দেবে বেলের শরবত

বিশেষ সতর্কতা

ডায়াবেটিস রোগীরা চিনি ছাড়া বেলের শরবত খেতে পারেন, তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow