গরু চুরির চেষ্টা ব্যর্থ, চোরের ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা

ফরিদপুরের সালথায় ট্রাকে গরু চুরির করে পালানোর সময় গরুর মালিকের চিৎকারে গরু ও ট্রাক ফেলে পালিয়েছে চোর। পরে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের বাসিন্দা রন গোপালের (৫৫) গোয়ালঘর থেকে কয়েকজন চোর একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে চোরেরা গরু ও ট্রাক রেখে পালিয়ে যায়। পরে চোরাই কাজে ব্যবহৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯) উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এন কে বি নয়ন/এসআর

গরু চুরির চেষ্টা ব্যর্থ, চোরের ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা

ফরিদপুরের সালথায় ট্রাকে গরু চুরির করে পালানোর সময় গরুর মালিকের চিৎকারে গরু ও ট্রাক ফেলে পালিয়েছে চোর। পরে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের বাসিন্দা রন গোপালের (৫৫) গোয়ালঘর থেকে কয়েকজন চোর একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে চোরেরা গরু ও ট্রাক রেখে পালিয়ে যায়। পরে চোরাই কাজে ব্যবহৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯) উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow