গরুর চামড়া দিয়ে হালিম রান্নার রেসিপি
কোরবানির ঈদে গরুর মাংস দিয়ে নানা পদ রান্না হলেও অনেক সময় চামড়ার সঙ্গে লেগে থাকা মোটা অংশ বা চামড়ার নির্দিষ্ট অংশ আলাদা করে রান্না করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে গরুর চামড়া দিয়ে তৈরি হালিম একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। দীর্ঘ সময় ধরে সিদ্ধ করা চামড়া, ডাল ও মসলার সংমিশ্রণে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি বেশ পুষ্টিকরও। ঈদের বিশেষ আয়োজনকে একটু ভিন্ন স্বাদ দিতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন গরুর চামড়া দিয়ে হালিম। জেনে নিন সহজ রেসিপি। উপকরণ গরুর চামড়া ১ কেজি (ছোট টুকরো করা) হালিম মিক্স ১ প্যাকেট ডাল ও চালের মিশ্রণ ১ কাপ (মুগ, মসুর, মাষকলাই, বুট ও পোলাও চাল মিলিয়ে) পেঁয়াজ কুচি ২ কাপ (বেরেস্তার জন্য ১ কাপ, রান্নায় ১ কাপ) আদা বাটা ২ টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচ জিরা গুঁড়া ১ চা চামচ ধনে গুঁড়া ১ চা চামচ গরম মশলা গুঁড়া ১ চা চামচ তেল ১ কাপ ঘি ২ টেবিল চামচ লবণ স্বাদমতো আরও পড়ুন: অতিথি আপ্যায়নে রাখুন আফগানি কড়াই মাটন গরুর চামড়া দিয়েই বানিয়ে নিন সুস্বাদু পদ ঘরে বসেই উপভোগ করুর ফিলিপাইনের বিফ তাপা যেভাবে তৈরি করবেন চামড়া পরিষ্কার করবেন যেভাবে গরুর
কোরবানির ঈদে গরুর মাংস দিয়ে নানা পদ রান্না হলেও অনেক সময় চামড়ার সঙ্গে লেগে থাকা মোটা অংশ বা চামড়ার নির্দিষ্ট অংশ আলাদা করে রান্না করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে গরুর চামড়া দিয়ে তৈরি হালিম একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার।
দীর্ঘ সময় ধরে সিদ্ধ করা চামড়া, ডাল ও মসলার সংমিশ্রণে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি বেশ পুষ্টিকরও। ঈদের বিশেষ আয়োজনকে একটু ভিন্ন স্বাদ দিতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন গরুর চামড়া দিয়ে হালিম। জেনে নিন সহজ রেসিপি।
উপকরণ
- গরুর চামড়া ১ কেজি (ছোট টুকরো করা)
- হালিম মিক্স ১ প্যাকেট
- ডাল ও চালের মিশ্রণ ১ কাপ (মুগ, মসুর, মাষকলাই, বুট ও পোলাও চাল মিলিয়ে)
- পেঁয়াজ কুচি ২ কাপ (বেরেস্তার জন্য ১ কাপ, রান্নায় ১ কাপ)
- আদা বাটা ২ টেবিল চামচ
- রসুন বাটা দেড় টেবিল চামচ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া দেড় চা চামচ
- জিরা গুঁড়া ১ চা চামচ
- ধনে গুঁড়া ১ চা চামচ
- গরম মশলা গুঁড়া ১ চা চামচ
- তেল ১ কাপ
- ঘি ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
আরও পড়ুন:
- অতিথি আপ্যায়নে রাখুন আফগানি কড়াই মাটন
- গরুর চামড়া দিয়েই বানিয়ে নিন সুস্বাদু পদ
- ঘরে বসেই উপভোগ করুর ফিলিপাইনের বিফ তাপা
যেভাবে তৈরি করবেন
চামড়া পরিষ্কার করবেন যেভাবে
গরুর চামড়া গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর চামড়ার উপরের লোম বা ময়লা চামচ বা ছুরি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। পরিষ্কার চামড়া ছোট ছোট টুকরো করে প্রেশার কুকারে ৪-৫টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন।
ডাল ও চাল সিদ্ধ
সব ধরনের ডাল ও চাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পর্যাপ্ত পানি ও সামান্য লবণ, হলুদ দিয়ে ডাল ও চাল ভালোভাবে সিদ্ধ করে ডাল ঘুঁটনি দিয়ে কিছুটা ভেঙে নিন।
মাংস বা চামড়া কষানো
হাড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে বেরেস্তা তুলে রাখুন। ওই তেলেই আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া এবং হালিমের প্যাকেটের মসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে সেদ্ধ করা গরুর চামড়া দিয়ে দিন এবং ১০-১৫ মিনিট মাঝারি আঁচে ভুনা করুন।
হালিম তৈরি
কষানো চামড়ার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালের মিশ্রণটি ঢেলে দিন। সঙ্গে আরও ২-৩ কাপ কুসুম গরম পানি মেশান। ঘন ঘন নাড়তে থাকুন যেন নিচে লেগে না যায়। হালকা আঁচে আধাঘণ্টা রান্না করুন যতক্ষণ না হালিম আঠালো হয়ে আসে। হালিম ঘন হয়ে আসলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো গরুর চামড়ার হালিম। এবার পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন মজাদার এই পদ।
জেএস/
What's Your Reaction?