গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চার দিনব্যাপী ‘৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেনসেনাবাহিনী প্রধান। তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়ারসহ ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জাদিদ একরাম ইখওয়ান - উইনার, মো. সাকিব রহমান - রানার আপ এবং মিসেস মিয়ংহি কিম - লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। অনুষ্ঠানে গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াররা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ‍ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর

গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চার দিনব্যাপী ‘৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেনসেনাবাহিনী প্রধান। তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়ারসহ ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে জাদিদ একরাম ইখওয়ান - উইনার, মো. সাকিব রহমান - রানার আপ এবং মিসেস মিয়ংহি কিম - লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে গলফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াররা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ‍ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টিটি/জেএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow