গলায় গামছা প্যাঁচানো বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বাগেরহাটে নিজ বাড়ি থেকে বিএনপি নেতা আবুল কালাম চাকলাদারের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আবুল কালাম চাকলাদার সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। আরও পড়ুন লক্ষ্মীপুরে বাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আবুল কালাম চাকলাদারের স্ত্রী শিল্পী আক্তার তার সন্তানদের নিয়ে শহরে বসবাস করছিলেন। এ সময় আবুল কালাম চাকলাদার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তার চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম খাবার দিতে বাড়িতে যান। গিয়ে সেখানে জানালার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় হেলান দিয়ে খাটে বসে থাকতে দেখেন কালাম চাকলাদারকে। এসময় কাছে গিয়ে তিনি তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন

গলায় গামছা প্যাঁচানো বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বাগেরহাটে নিজ বাড়ি থেকে বিএনপি নেতা আবুল কালাম চাকলাদারের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় ওই বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবুল কালাম চাকলাদার সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আবুল কালাম চাকলাদারের স্ত্রী শিল্পী আক্তার তার সন্তানদের নিয়ে শহরে বসবাস করছিলেন। এ সময় আবুল কালাম চাকলাদার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তার চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম খাবার দিতে বাড়িতে যান। গিয়ে সেখানে জানালার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় হেলান দিয়ে খাটে বসে থাকতে দেখেন কালাম চাকলাদারকে। এসময় কাছে গিয়ে তিনি তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

নিহতের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে তার মনে হচ্ছে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল বলেন, আবুল কালাম চাকলাদার ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। যতদূর জানি, গত কয়েক মাস ধরে তিনি পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে।

নাহিদ ফরাজী/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow