গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হলুদিয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিকা জান্নাত ওই গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে।  পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় রুটি আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নানা সিদ্দিক বলেন, ‘সখীপুর তালতলা চত্বরে যদি যানজট না থাকত, তাহলে হয়তো আমার নাতনিকে বাঁচানো যেত। হাসপাতালে নেওয়ার পথে যানজটে পড়ে অনেক সময় চলে গেছে।’ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সেলিম কবির বলেন, হাসপাতালে আনার আগেই আনিকার মৃত্যু হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হলুদিয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিকা জান্নাত ওই গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। 

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় রুটি আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানা সিদ্দিক বলেন, ‘সখীপুর তালতলা চত্বরে যদি যানজট না থাকত, তাহলে হয়তো আমার নাতনিকে বাঁচানো যেত। হাসপাতালে নেওয়ার পথে যানজটে পড়ে অনেক সময় চলে গেছে।’

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সেলিম কবির বলেন, হাসপাতালে আনার আগেই আনিকার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow