গাংনীতে কেন্দ্রের পাশে সংঘর্ষ, জামায়াতের ৪ কর্মী আহত

মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পাশে ভোট প্রদানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত চার কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে ভোট প্রদান নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের চার কর্মী আহত হন। আহতরা হলেন ছাতিয়ান হাওড়া পাড়ার রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ আফিফ (১৮), একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ (২২), মোহাম্মদ ইদ্রিস আলী ছেলে শরিফুল ইসলাম (৪০) ও মুক্তার আলীর ছেলে ইয়ামিন (৩৬)। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।  ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  

গাংনীতে কেন্দ্রের পাশে সংঘর্ষ, জামায়াতের ৪ কর্মী আহত

মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পাশে ভোট প্রদানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত চার কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে ভোট প্রদান নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের চার কর্মী আহত হন।

আহতরা হলেন ছাতিয়ান হাওড়া পাড়ার রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ আফিফ (১৮), একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ (২২), মোহাম্মদ ইদ্রিস আলী ছেলে শরিফুল ইসলাম (৪০) ও মুক্তার আলীর ছেলে ইয়ামিন (৩৬)।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow