গাইবান্ধায় মাদকসহ আটকের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় লাখ টাকার মাদকসহ আটকের ঘটনায় সাপমারা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাসিবুর রহমান আকন্দ বলেন, কোনো নেতাকর্মীর অপকর্মের দায় দলের নয়। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যে শৃঙ্খলাবিরোধী কাজ করবে তার স্থান বিএনপিতে হবে না। এর আগে, রোববার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তরফ কামাল গ্রামে অভিযান চালায়। অভিযানে আনোয়ারুল ইসলাম (৩৮) তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ট্যাপেন্টাডেল ট্যাবলেটসহ আটক হন। তিনি ওই গ্রামের আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে তার শয়নকক্ষ তল্লাশি করে ড্রয়ারে রাখা একটি প্ল

গাইবান্ধায় মাদকসহ আটকের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় লাখ টাকার মাদকসহ আটকের ঘটনায় সাপমারা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাসিবুর রহমান আকন্দ বলেন, কোনো নেতাকর্মীর অপকর্মের দায় দলের নয়। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যে শৃঙ্খলাবিরোধী কাজ করবে তার স্থান বিএনপিতে হবে না।

এর আগে, রোববার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তরফ কামাল গ্রামে অভিযান চালায়। অভিযানে আনোয়ারুল ইসলাম (৩৮) তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ট্যাপেন্টাডেল ট্যাবলেটসহ আটক হন। তিনি ওই গ্রামের আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে তার শয়নকক্ষ তল্লাশি করে ড্রয়ারে রাখা একটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয় ট্যাপেন্টাডেল মাদক দ্রব্য। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আনোয়ারুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়। পরে তাকে থানা পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়।

আনোয়ার আল শামীম/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow