গাইবান্ধায় নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজ
গাইবান্ধায় নারীঘটিত বিষয়ে কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন। স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার সখ্য তৈরি হয়। গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী কনটেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই রাতে ওই বাসাায় সার্জেন্ট জাহাঙ্গীর ও ওই নারীর অবস্থান টের পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলেন এবং তাদের বের হতে বাধা দেন। পরে তাদের কাছ থেকে মাদক (ইয়াবা) উদ্ধার হয়েছে বলেও জানা যায়। ঘটনার পরপরই মোটা অঙ্কের আর্থিক লেনদেন ও একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এসব বিষয় ঘটনার দিন প্রকাশ না পেলেও গত
গাইবান্ধায় নারীঘটিত বিষয়ে কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন।
স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফেসবুকে কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার সখ্য তৈরি হয়। গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী কনটেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ ওঠে।
ওই রাতে ওই বাসাায় সার্জেন্ট জাহাঙ্গীর ও ওই নারীর অবস্থান টের পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলেন এবং তাদের বের হতে বাধা দেন। পরে তাদের কাছ থেকে মাদক (ইয়াবা) উদ্ধার হয়েছে বলেও জানা যায়।
ঘটনার পরপরই মোটা অঙ্কের আর্থিক লেনদেন ও একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এসব বিষয় ঘটনার দিন প্রকাশ না পেলেও গত শক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পরই তাকে ক্লোজ করে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ।
গাইবান্ধার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, পলাশবাড়ীর ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগ।
আনোয়ার আল শামীম/বিএ
What's Your Reaction?