গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩

গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ খাদে পড়ে গেছে। এতে পিকআপে থাকা তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ একটি পিকআপ হাসেম বাজার থেকে রুপার বাজারের দিকে যাচ্ছিল। সোলাগাড়ী এলাকায় পৌঁছালে পিকআপের সামনের চাকা পাংচার হয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পানিশূন্য খাদে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বিষয়টি নিশ্চিত করেন সহকারি রিটার্নিং অফিসার ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন। তিনি মুঠোফোনে বলেন, বড় কোনো ক্ষতি হয়নি। ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম সুরক্ষিত রয়েছে। নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌছানো হয়েছে। আনোয়ার আল শামীম (এএনএইচএস), গাইবান্ধা প্রতিনিধি, সেল-০১৭১৭০৩৬৫১৮, তাং- ১১/০২/২০২৫ইং /এমএন

গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩

গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ খাদে পড়ে গেছে। এতে পিকআপে থাকা তিনজন আনসার সদস্য আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ একটি পিকআপ হাসেম বাজার থেকে রুপার বাজারের দিকে যাচ্ছিল। সোলাগাড়ী এলাকায় পৌঁছালে পিকআপের সামনের চাকা পাংচার হয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পানিশূন্য খাদে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামসহ পিকআপ খাদে, আহত ৩

বিষয়টি নিশ্চিত করেন সহকারি রিটার্নিং অফিসার ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন। তিনি মুঠোফোনে বলেন, বড় কোনো ক্ষতি হয়নি। ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম সুরক্ষিত রয়েছে। নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌছানো হয়েছে।

আনোয়ার আল শামীম (এএনএইচএস), গাইবান্ধা প্রতিনিধি, সেল-০১৭১৭০৩৬৫১৮, তাং- ১১/০২/২০২৫ইং

/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow