গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উদয়পুর ইউনিয়নে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মো. লেবু মিয়া, মো. বেলাল মিয়া, মো. আব্দুল লতিফ, মো. কবেল মিয়া, মো. ফারুক, মো. রানা মিয়া, মো. তামিম মিয়া, মো. মোজাম্মেল হক ও মো. হাসিবসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমাসংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রে

গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উদয়পুর ইউনিয়নে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মো. লেবু মিয়া, মো. বেলাল মিয়া, মো. আব্দুল লতিফ, মো. কবেল মিয়া, মো. ফারুক, মো. রানা মিয়া, মো. তামিম মিয়া, মো. মোজাম্মেল হক ও মো. হাসিবসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমাসংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে পদদলিত করেছে। এস এম মইনুল ইসলাম বলেন, পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow