গাইবান্ধায় ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বাশেদ আলীর

গাইবান্ধার সাঘাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের পর না ফেরার দেশে চলে গেলেন বাশেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়া গ্রামের কুদ্দুর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক। স্থানীয়রা জানান, বাশেদ আলী সকালে ভোট দিতে আসেন। কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাহিরে এসে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে বাশেদ আলী অসুস্থ হন। পরে তিনি মারা যান। নিহত বাশেদ আলীর ছোট ভাই সাইদুর রহমান কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট ছিলেন। বড় ভাই মারা যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি জানিয়ে অন্যকে এজেন্ট দিয়ে চলে গেছেন। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার স্বা

গাইবান্ধায় ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বাশেদ আলীর

গাইবান্ধার সাঘাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের পর না ফেরার দেশে চলে গেলেন বাশেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

নিহত বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়া গ্রামের কুদ্দুর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয়রা জানান, বাশেদ আলী সকালে ভোট দিতে আসেন। কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাহিরে এসে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে বাশেদ আলী অসুস্থ হন। পরে তিনি মারা যান। নিহত বাশেদ আলীর ছোট ভাই সাইদুর রহমান কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট ছিলেন। বড় ভাই মারা যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি জানিয়ে অন্যকে এজেন্ট দিয়ে চলে গেছেন।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

আনোয়ার আল শামীম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow