গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধে সড়ক অবরোধ

গাইবান্ধার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক বাফার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে সার সংকট সৃষ্টি করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাইবান্ধা পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনে সামনে শ্রমিক দলের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য দেন, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স, শ্রমিক নেতা হাফিস আসাদ লিখন, কাজী ইমনসহ অনেকে। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়ায় তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অতিদ্রুত তাকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ও ঘোষণা দেন তারা। আনোয়ার আল শামীম/এনএইচআর/এমএস

গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধে সড়ক অবরোধ

গাইবান্ধার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক বাফার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে সার সংকট সৃষ্টি করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে গাইবান্ধা পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনে সামনে শ্রমিক দলের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য দেন, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স, শ্রমিক নেতা হাফিস আসাদ লিখন, কাজী ইমনসহ অনেকে।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়ায় তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অতিদ্রুত তাকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ও ঘোষণা দেন তারা।

আনোয়ার আল শামীম/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow