গাছা থানার ওসি প্রত্যাহার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার কর্মকর্তা ওসি কে এম ওয়াহিদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।  জানা যায়, বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যত্র সংযুক্ত করা হয়েছে তাকে। ওসি ওয়াহিদুজ্জামান গাছা থানায় প্রায় তিন মাস দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) প্রায় দুই মাস দায়িত্ব পালন করেন। তারও আগে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রায় ছয় মাস দায়িত্বে ছিলেন তিনি। এদিকে গাজীপুর-২ আসনের এনসিপির সাবেক সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান সম্প্রতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পরে ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন

গাছা থানার ওসি প্রত্যাহার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার কর্মকর্তা ওসি কে এম ওয়াহিদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।  জানা যায়, বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যত্র সংযুক্ত করা হয়েছে তাকে। ওসি ওয়াহিদুজ্জামান গাছা থানায় প্রায় তিন মাস দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) প্রায় দুই মাস দায়িত্ব পালন করেন। তারও আগে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রায় ছয় মাস দায়িত্বে ছিলেন তিনি। এদিকে গাজীপুর-২ আসনের এনসিপির সাবেক সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান সম্প্রতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পরে ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া।’ স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, ওই মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়। পরে ঘটনাস্থল গাছা ও বাসন থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক আলোচনা হয় এবং পরবর্তীতে বাসন থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow