গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নিরাপত্তাকর্মীর
রাজধানীর পান্হপথে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু রায়হান (২৮) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল পৌনে ৫টায় দিকে এ ঘটনা ঘটে। আবু রায়হানের সহকর্মী মমতাজুর রহমান বলেন, আবু রায়হান এভিপি নামে একটি কোম্পানির নিরাপত্তাকর্মী ছিলেন। বিকেলে অফিসের আমগাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আবু রায়হানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাউলের চর এলাকায়। বাবার নাম জামালউদ্দিন। তার দুই মেয়ে রয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/বিএ
রাজধানীর পান্হপথে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু রায়হান (২৮) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল পৌনে ৫টায় দিকে এ ঘটনা ঘটে।
আবু রায়হানের সহকর্মী মমতাজুর রহমান বলেন, আবু রায়হান এভিপি নামে একটি কোম্পানির নিরাপত্তাকর্মী ছিলেন। বিকেলে অফিসের আমগাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আবু রায়হানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাউলের চর এলাকায়। বাবার নাম জামালউদ্দিন। তার দুই মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ
What's Your Reaction?