গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ৩ বন্ধুর

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুরা-আলদি বাজার সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তুর্জয় মাঝি (২৮), মোহাম্মদ সাকিব খান (২৭) ও শাহ সানিয়াত (২৫)। তাদের সবার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় একই মোটরসাইকেলে করে তিন বন্ধু ঘুরতে গিয়েছিলেন আলদি বাজার এলাকায়। রাতে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। পরে স্থানীয়রা আরেজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মোটরসাইকেলের উচ্চগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে তিন বন্ধুর। মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শুভ ঘোষ/আরএইচ/জেআইএম

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ৩ বন্ধুর

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুরা-আলদি বাজার সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তুর্জয় মাঝি (২৮), মোহাম্মদ সাকিব খান (২৭) ও শাহ সানিয়াত (২৫)। তাদের সবার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় একই মোটরসাইকেলে করে তিন বন্ধু ঘুরতে গিয়েছিলেন আলদি বাজার এলাকায়। রাতে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। পরে স্থানীয়রা আরেজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মোটরসাইকেলের উচ্চগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে তিন বন্ধুর। মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুভ ঘোষ/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow