গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলা; নিহত ৭
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় গাজায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হন। এর আগে পশ্চিম গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত চারজন প্রাণ হারান। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের অভিযান, গ্রেপ্তার ও হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত (অ্যানেক্সেশন) করার উদ্যোগের বিরোধিতা করেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে। অন্যদিকে, গাজায় প্রত্যাবর্তনকারীদের ষষ্ঠ দফার একটি দল রাফাহ সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে। এ দলে মোট ৪০ জন রয়েছেন বলে জানা গেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৩৭ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলে ৭ অক্টোবরের হামলায় আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে বন্দি করে
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় গাজায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হন। এর আগে পশ্চিম গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত চারজন প্রাণ হারান।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের অভিযান, গ্রেপ্তার ও হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় বাড়িঘরে তল্লাশি চালানো হচ্ছে এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত (অ্যানেক্সেশন) করার উদ্যোগের বিরোধিতা করেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
অন্যদিকে, গাজায় প্রত্যাবর্তনকারীদের ষষ্ঠ দফার একটি দল রাফাহ সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে। এ দলে মোট ৪০ জন রয়েছেন বলে জানা গেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৩৭ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলে ৭ অক্টোবরের হামলায় আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে বন্দি করে নেওয়া হয়।
সূত্র- আলজাজিরা।
What's Your Reaction?