গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গাজার মধ্যাঞ্চলে শুক্রবার চালানো এক বিমান হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার মনসুর সামি মাহমুদ শাহতুত নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, ওই হামলায় শাহতুতের সঙ্গে আরও দুই হামাস যোদ্ধাও নিহত হন। রোববার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী, তিনজনই অস্ত্রসহ একটি গাড়িতে করে যাচ্ছিলেন এবং তারা সেখানে অবস্থানরত ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করছিলেন। সেনাবাহিনী আরও দাবি করেছে, হামাসের নৌবাহিনী সংগঠনটির সামরিক শাখার অধীনে পরিচালিত হয় এবং গাজায় মোতায়েন ইসরায়েলি বাহিনী ও ইসরায়েলের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও পরিচালনায় ভূমিকা রাখে।

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গাজার মধ্যাঞ্চলে শুক্রবার চালানো এক বিমান হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার মনসুর সামি মাহমুদ শাহতুত নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, ওই হামলায় শাহতুতের সঙ্গে আরও দুই হামাস যোদ্ধাও নিহত হন।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী, তিনজনই অস্ত্রসহ একটি গাড়িতে করে যাচ্ছিলেন এবং তারা সেখানে অবস্থানরত ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করছিলেন।

সেনাবাহিনী আরও দাবি করেছে, হামাসের নৌবাহিনী সংগঠনটির সামরিক শাখার অধীনে পরিচালিত হয় এবং গাজায় মোতায়েন ইসরায়েলি বাহিনী ও ইসরায়েলের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও পরিচালনায় ভূমিকা রাখে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow